আলমগীর মানিক | ০৭:০৪ পিএম, ২০২৩-১১-২৬
আলমগীর মানিক
রাঙামাটি শহরে ১১ বছরের শিশুকে বলাৎকারের দায়ে অভিযুক্ত যুবক ওমর সাদেক রিয়াদ(২১)কে আমৃত্যু কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক এ ই এম ইসমাইল হোসেনের আদালত রোববার দুপুরে এই রায়ের আদেশ দিয়েছেন। আসামীর উপস্থিতিতে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে।
এই মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন, বিশেষ পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম অভি। আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট শফিউল আলম মিয়া।
আদালতের রায়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর সঠিক ও ন্যায় বিচার হয়েছে দাবি করলেও আসামি পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে বিষয়টি নিয়ে আপিল করবেন বলে জানিয়েছেন।
আদালয়ের রায়ে উল্লেখ করা হয়, ২০২০ সালে ৯ অক্টোবর ১১ বছর বয়সী ভিকটিম তার বন্ধুদের সাথে রাঙামাটির শহরের শান্তিনগর বাস স্ট্যান্ডে খেলতে যান। খেলার এক পর্যায়ে সে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে উঠে পড়ে। ট্রাক থেকে নামার সময় আসামি মো. ওমর সাদেক রিয়াদ তাকে কাঁচি দিয়ে জিম্মি করে ট্রাকের নিচে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে রাঙামাটির কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
আদালত জানায়, পুলিশ রিপোর্ট, ডিএনএ টেস্ট ও মেডিকেল রিপোর্টে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামিকে আমৃত্যু কারাদন্ড প্রদান করা হয়। কারাদন্ড ছাড়াও ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৯০ কার্যদিবসের মধ্যে এক লক্ষ টাকা জরিমানা দন্ড পরিশোধ করতে হবে। পরিশোধে ব্যর্থ হলে আসামির স্থাবর, অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলামের মাধ্যমে টাকা পরিশোধের ব্যবস্থা নিতে জেলা কালেক্টরকে দায়িত্ব দেওয়া হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি বলেন, আদালতে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত করতে পারায় আদালত আসামিকে আমুত্যু কারাদন্ডাদেশ প্রদান করেছেন। এই রায়ের মাধ্যমে সমাজে একটি ম্যাসেজ যাবে এবং এই ধরনের অপরাধ কমে আসবে বলেও জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর অভি।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited